তুমুল ঝড়বৃষ্টি লন্ডভন্ড কলকাতা, গাছ ভেঙে বিপত্তি

0
454
ছবি সৌজন্যে : নিজস্ব

তুমুল ঝড় বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড কলকাতা। দুপুরেই রাতের অন্ধকার নেমে আসে শহরে। শুরু হয় তুমুল বৃষ্টি। সেই সঙ্গে চলতে থাকে ঝোড়ো হাওয়া। এর জেরেই কলকাতার বিভিন্ন রাস্তায় বড় বড় গাছ উপড়ে পড়েছে।

কলকাতা হাইকোর্টের সামনে গাছ পড়ে যাওয়ায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু নিচু এলাকায় জল জমে গিয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হয়েছে। মুহুমুহু পড়তে থাকে বাজ। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সপ্তাহজুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি রয়েছে। যদিও এর জেরে তাপমাত্রার হেরফের হবে না।

অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। পাহাড়ি জেলাগুলোয় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিধানসভাতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাষণে কলকাতাজুড়ে ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির প্রসঙ্গ উঠে এসেছে।