ফিফা বর্ষসেরা পুরস্কার

0
249
ছবি সৌজন্যে :সংগৃহীত

কাতারের দোহায় অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়েছে। রদ্রিকে পেছনে ফেলে এবার ফিফার বর্ষসেরার পুরস্কার জিতেছেন ভিনিনিয়ুস জুনিয়র। বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি।

গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেস।টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।গতবারের মতো এবারও আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি।এছাড়া গোল্ডেন গ্লাভস জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশেও ছিলেন মার্টিনেজ।বছরের সেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলোত্তি। সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো।

আর ফিফার বর্ষসেরা পুরুষ একাদশে রয়েছেন গোলকিপার দিবু মার্তিনেস,ডিফেন্ডার দানি কারভাহাল – আন্তোনিও রুডিগার – রুবেন দিয়াস – উইলিয়াম সালিবা,মিডফিল্ডার জুড বেলিংহাম – টনি ক্রুস – রদ্রি,আক্রমণাত্মক জায়গায় লামিনে ইয়ামাল – আর্লিং হালান্ড – ভিনি জুনিয়র।