গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল প্রায়ই জিতেই গিয়েছে : মমতা

    তৃণমূল প্রায়ই জিতেই গিয়েছে : মমতা

    0
    8
    ছবি সৌজন্যে :ফেসবুক

    চৌরঙ্গীর সভা থেকে প্রথম দফার ভোটদানের হার নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বলেছেন, জানেন এত কেন ভোট পড়ছে?  ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে তুলেছি। ট্রাইবুনাল কিচ্ছু তুলতে পারেনি।

    সেটা ওদের নির্দেশে কাজ হয়েছে কি না জানি না। তবে মানুষ জানেন এটা তাঁদের অধিকার রক্ষার লড়াই। তৃণমূলকে ভোট না-দিলে আমও যাবে ছালাও যাবে। তার অধিকার, সম্পত্তি, ঠিকানা, ব্যবসা যাবে। বিজেপির অত্যাচারের বিরুদ্ধে কেন ভোট দেবে? তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন, মানুষ জানে এর পরে এনআরসি করার পরিকল্পনা করবে। ডিলিমিটেশন বিল নিয়ে এসেছিল। পাশাপাশি বিজেপি-কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটের দিন এখানে এসে বলছেন আপনারা জিতছেন, কী ভাবে বলছেন? এটা তো জনগণ ঠিক করবেন। মহামুর্খ হন কী ভাবে। তা হলে কি ইভিএম মেশিন ফিট করে রেখে দিয়েছেন? না হলে বলেন কী ভাবে যত ভোট পড়ছে সব আপনার?

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ সকাল থেকে এসেছিল গরম করতে। বিজেপির এজেন্ট তো নেই। ও তো এজেন্সি। চমকাতে এসেছিল প্রশাসনকে, যাঁরা এখন ওঁদের হয়ে কাজ করছেন তাঁদের।