
ফেডারেশনের চাপ ও অনৈতিক সিদ্ধান্তের জেরে ধারাবাহিক, সিনেমার সংখ্যা কমে যাচ্ছে এবং নির্দিষ্ট সংখ্যক প্রযুক্তিবিদ ও শিল্পী নেওয়ার বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।
তিনি বলেছেন, আজকের দিনে কোনো নতুন পরিচালক যদি একটি ডকুমেন্টারি বা স্বল্প বাজেটের ছবি সীমিত প্রযুক্তিবিদ নিয়ে করতে চান, তা করা যাচ্ছে না। কেন এবং কার স্বার্থে এইসব চলছে? একজন ব্যক্তি যদি কোনও অনুষ্ঠানে না যান যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, তাহলে কেন তাঁর কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়? আর জি কর- র ঘটনায় বহু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ প্রতিবাদ করেছিলেন, পরে তাঁদের অনেককেই সমস্যার মুখোমুখি হতে হয়েছে এবং ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে।
তিনি আরও জানান, কোনও পরিচালক সেট চূড়ান্ত করার পরেও প্রযুক্তিবিদরা পিছিয়ে যাচ্ছেন—বলছেন যে তাঁরা ওই পরিচালকের সঙ্গে কাজ করবেন না। একজন শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে, কিন্তু কাজের সময় তাঁকে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করা চলবে না।







