
প্রায় ৬ মাস বন্ধ থাকার পর নতুন করে পহেলগাঁওতে ছবির শুটিং শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে, মঙ্গলবার থেকে পহেলগাওয়ে পুরোদমে শুটিং শুরু হয়ে গিয়েছে একটি তেলেগু ছবির।
কমেডি ধারার এই সিনেমাটি পরিচালনা করছেন বিমল কৃষ্ণ, যিনি অতীতে জেসি এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান-এর মতো ছবি তৈরি করে শিরোনামে এসেছিলেন। চলতি বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে প্রায় সকলেই ছিলেন পর্যটক। সেই হত্যাকাণ্ডের পর থেকে নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল পহেলগাঁওয়ের বহু পর্যটনস্থল।
গত সেপ্টেম্বর মাসে খুলে দেওয়া হয়েছে আরু ভ্যালি, র্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক, কামান পোস্ট, দাগন টপ, রামবন, রিয়াসি সহ বহু এলাকা। সেই আবহে এবার পহেলগাওয়ে নতুন করে ছবির শুটিং শুরু হয়েছে।








