গ্রাম থেকে শহর
News & Much More

31.9 C
Kolkata
31.9 C
Kolkata
More
    Home International চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হচ্ছে যুদ্ধ

    চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হচ্ছে যুদ্ধ

    0
    24
    ছবি সৌজন্যে : এক্স

    পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারক নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে আমেরিকা ও ইরান।ফলে শিগগিরই শেষ হতে যাচ্ছে দু’ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ।

    এ তথ্য নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র, দু’জন মার্কিন কর্তা ও সংশ্লিষ্ট আরো কয়েকটি সূত্র।সূত্রগুলো জানিয়েছে, উপসাগরীয় যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা স্মারক ,মেমোরেন্ডাম নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে।পাকিস্তানি সূত্রের ভাষায়,খুব শিগগির যুদ্ধ শেষ হতে যাচ্ছে। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি।বার্তা সংস্থা বলছে, ট্রাম্প প্রশাসন বিশ্বাস করছে যে তারা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এর আগে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে আমেরিকা। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।খবর,এক পাতার এই ১৪ দফার সমঝোতা স্মারকটি মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশন এবং ইরানের কয়েকজন কর্তার মধ্যে সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করে তৈরি করা হচ্ছে।বর্তমান খসড়া অনুযায়ী, এই স্মারকের মাধ্যমে অঞ্চলটিতে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে।

    একই সঙ্গে একটি বিস্তারিত চুক্তির জন্য ৩০ দিনের আলোচনার সময় নির্ধারণ করা হবে। এই আলোচনায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।