
প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে রকেটকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করেছে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন।আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে নিউ গ্লেন রকেটটি উৎক্ষেপিত হয়েছে।
এর আগে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের কথা থাকলেও মহাকাশযানটিকে বরফ জমার কারণে পরিকল্পনা বাতিল করে কোম্পানিটি।কাছাকাছি মিশন কন্ট্রোল থেকে রকেটটি উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বেজোস ও কোম্পানির কর্মীরা উল্লাস ও করতালিতে ফেটে পড়েন।কোম্পানিটির ইন-স্পেস সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট আরিয়েন কর্নেল এক লাইভ স্ট্রিমে বলেছেন,রকেটের এই উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও ঐতিহাসিক উৎক্ষেপণ।রকেটের দ্বিতীয় পর্যায়টি এখন ব্লু রিং পাথফাইন্ডার পেলোড বহন করে পৃথিবীর কক্ষপথের দিকে অগ্রসর হচ্ছে।আর রকেটের উপরের পর্যায়টি পরে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে এবং পরে তা সমুদ্রের একটি প্রত্যন্ত অংশে পুড়ে যাবে।এদিকে, প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক ব্লু অরিজিন ও বেজোসকে প্রথম চেষ্টায় কক্ষপথে পৌঁছানোয় অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য,হাজার হাজার কোটি ডলারের উন্নয়ন যাত্রার চূড়ান্ত পরিণতি এক দশকদীর্ঘ এই মিশন। নিউ গ্লেন রকেটটি ৩০ তলা ভবনের সমান উঁচু ও আংশিক পুনঃব্যবহারযোগ্য।
