
সংসদে বাজেট অধিবেশনের আগে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও নির্মলা সীতারামন একাধিক জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে একাধারে যেমন রয়েছে মৎস্যজীবীদের উন্নয়নসাধন, ঠিক তেমনই রয়েছে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক পরিকাঠামোয় রাজ্যপালের ভূমিকা। পাশাপাশি এদিনের বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস মৎস্যজীবীদের লক্ষে তৈরি করা একটি পূর্ণাঙ্গ রিপোর্টও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাতে তুলে দিয়েছেন। যা আগামী বাজেটে প্রতিফলিত হতে দেখা যেতে পারে। একইসঙ্গে অর্থমন্ত্রীর কাছে সিভি আনন্দ বোস, রাজ্যপাল বিকাশ কে দূত কর্মসূচির ভিতরে সমস্ত প্রকল্প যা রাজ্যগুলিতে চলে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট গুলো যাতে সঠিকভাবে রাজ্যের মানুষের কল্যানে কাজে লাগানো হচ্ছে কিনা সেই বিষয়ে নজরদারি চালানোর আবেদন জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শ্বেতপত্র আদায়ের দাবি জানিয়েছেন।
