দুলারির আবদারে মধুবনী শাড়িতে অর্থমন্ত্রী 

0
159
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অতীতেও বাজেটের দিনে তাঁর শাড়ির ওপর নজর ছিল সবার। এবারও তার ব্য়তিক্রম হল না। শনিবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে লাল, বেগুনি বা সোনালি শাড়ি নয়, সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি বেছে নিয়েছেন নির্মলা সীতারমন। 
যার সঙ্গে রয়েছে লাল ব্লাউজ ও শালের মেলবন্ধন। মধুবনী একটি ঐতিহ্যবাহী লোকশিল্প যার শিকড় বিহারের মিথিলায়। ফুলের আঁকিবুকি মধুবনী শিল্পের মূল বৈশিষ্ট্য। সঙ্গে থাকে সূক্ষ্ম রেখার ব্যবহার। যা এই শাড়ির প্রকৃতিতে পরিপূরক করে তোলে।বিহারের মধুবনী শিল্পের প্রতি শ্রদ্ধা ও পদ্ম পুরস্কারপ্রাপ্ত দুলারি দেবীর অনুরোধেই এই শাড়ি পরেছেন অর্থমন্ত্রী। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, চলতি বছরেই বিহারে নির্বাচন।
সম্ভবত সে কারণে মধুবনী শাড়ি।অন্যদিকে, শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে বহিখাতা ট্যাবলেট হাতে দেখা গিয়েছে অর্থমন্ত্রীকে। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা সীতারমন। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দিয়েছেন রাষ্ট্রপতি।