বাজেট : রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অর্থমন্ত্রীর 

0
220
Budget Finance Minister meets the President
Budget Finance Minister meets the President
বাজেট পেশের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটাই তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।
মঙ্গলবার সকালে প্রথমে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন অর্থমন্ত্রী।রীতি অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সংসদ ভবনে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।তাঁর সঙ্গে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। বাজেট পেশের আগে সকাল ১০ টা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছে। রীতি অনুযায়ী সেই বৈঠকে বাজেট অনুমোদন পাওয়ার পর তা সংসদে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে, সপ্তমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন নির্মলা সীতারামন। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা ছ’বার বাজেট পেশ করেছিলেন। সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন নির্মলা  সীতারামন।