
শহর কলকাতা ছাড়িয়ে এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে চলবে মেট্রো। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে ঘোষণা করেছেন, এবার শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল শহরে মেট্রো পরিষেবা চালু করতে চায় রাজ্য সরকার।
সেইসঙ্গে পুরুলিয়া, মালদায় তৈরি হবে বিমানবন্দর। অর্থমন্ত্রীর কথায়, উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টে়ডিয়াম এবং একটি ইনডোর স্টে়ডিয়াম তৈরি হবে। অর্থমন্ত্রী বলেছেন, উত্তরবঙ্গে একটি আইআইটি, একটি এইমস ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে। সিউড়ি হাসপাতালকে আরও উন্নত করা হবে। আলিপুরদুয়ার, কালিম্পংয়ে নতুন মেডিক্যাল কলেজ তৈরি হবে। কাঁথি, ফলতায় মহিলা কলেজ তৈরি হবে।
এ ছাড়া ১৩টি মেডিক্যাল কলেজে ৬৫০ এমবিবিএস আসন বাড়ানো হবে। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
