
চ্যাটজিপিটি, ডিপসিক-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ্লিকেশনগুলোকে অফিসের কম্পিউটার বা অন্য যন্ত্রতে ব্যবহার করা যাবে না। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
এই আগ্ন থেকে সরকারি নথি ফাঁস হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের অধীনস্থ সব কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। ২৯ জানুয়ারি জারি করা নির্দেশিকাটি বুধবার প্রকাশ্যে এসেছে। বুধবরাই চ্যাটজিপিটি-র নির্মাতা সংস্থা ওপেন এআই কর্তা স্যাম অল্টম্যান ভারতে এসে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
বৈঠকের পর সমাজমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন সুপার কুল আলোচনা হয়েছে তাঁদের। যদিও ওপেন এআই এবং ডিপসিক-এর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।









