
ভোটের আগে অ্যাকশন মোডে ইডি। শুক্রবার ভোর থেকে শহরের পাঁচ জায়গায় একযোগে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
নিশানায় এবার কলকাতার নামী আবাসন নির্মাতা সংস্থা মার্লিন গ্রুপ। সম্প্রতি একটি বিখ্যাত রিয়াল এস্টেট সংস্থার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ ওঠে। সেই রিয়েল এস্টেট সংস্থার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলার সূত্র ধরেই শুক্রবার সকালে সল্টলেকের সিএফ এবং সিকে ব্লকে হানা দেন আধিকারিকরা। সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলাতেই এই তল্লাশি অভিযান। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর। আপাতত ওই বাড়িটিতে প্রবেশ কিংবা বাড়ি থেকে কারও বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ইডি আধিকারিকরা মিডলটন স্ট্রিটে হানা দেয়।
সেখানেও একটি বাড়িতে তল্লাশি চলছে। এছাড়া একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও তল্লাশি চলছে বলেই খবর।
