গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আর্থিক জালিয়াতি : সিবিআই তল্লাশি অনিলের বাড়ি-অফিসে

    আর্থিক জালিয়াতি : সিবিআই তল্লাশি অনিলের বাড়ি-অফিসে

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রায় ১৭ হাজার কোটির আর্থিক জালিয়াতির অভিযোগে রিলায়‍্যান্স কর্ণধার অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই।

    সূত্রে খবর, শনিবার সিবিআই রিলায়্যান্স কমিউনিকেশন লিমিটেড এবং এর প্রোমোটার ডিরেক্টর অনিল আম্বানির সঙ্গে যুক্ত একটি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় তল্লাশি চালিয়েছে। আর্থিক প্রতারণার ফলে এসবিআই প্রায় ১৭ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। এর আগে অনিল আম্বানিকে ওই একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

    ইডি রিলায়‍্যান্স গ্রুপের সঙ্গে যুক্ত ৫০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ২৫ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ২৪ শে জুলাই মুম্বইয়ের অন্তত ৩৫টি স্থানে তল্লাশি চালানো হয়েছিল। ১ অগাস্ট ইডি অনিল আম্বানির বিরুদ্ধে সমন জারি করেছিল।