গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle নখই বলবে হার্ট অ্যাটাকের লক্ষণ

    নখই বলবে হার্ট অ্যাটাকের লক্ষণ

    0
    77
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    গত কয়েক বছর ধরে আমাদের দেশে এমন কিছু রোগ দেখা যাচ্ছে, যেগুলো আগে বয়স্ক মানুষের মধ্যে দেখা যেত। কিন্তু বর্তমানে সেসব রোগে অল্প বয়সেই আক্রান্ত হচ্ছেন অনেকে। তেমনি এক রোগ হার্ট অ্যাটাক। বহু মানুষ এই রোগের শিকার হয়েছেন। কিন্তু এই হার্ট অ্যাটাক একদিনে হয় না। বহুদিন আগে থেকেই একটু একটু করে লক্ষণ দেখা যায়।

    হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ রয়েছে, যেগুলো সময়ে সময়ে আমাদের কিছু অঙ্গের মাধ্যমে দেখা দেয়। বিশেষত নখ দেখেই বুঝতে পারা যায় হার্ট অ্যাটাক হতে পারে।নখই বলে দেবে ভয়ঙ্কর সময় আসতে চলেছে। তাই, দেরি না করেই সময় থাকতে থাকতে এসব লক্ষণ সম্পর্কে জানতে হবে। যেমন,নখের ওপরে ছোট ছোট লাল বা বাদামি রঙের দাগ হতে পারে অ্যান্ডো কার্ডিটিক্স সংকেত। এই জীবাণুর সংক্রমণ হার্ট অ্যাটাকের লক্ষণ তৈরি করতে পারে।এটি অত্যন্ত ভয়ংকর বিষয়, এই অবস্থায় নখে ছোট বড় পরিবর্তন বড়সড় সংকেত দিতে পারে। আর সেজন্য সাবধানে থাকতে হবে আপনাকে।আবার হঠাৎ করে যদি নখের আকৃতির পরিবর্তন হয়, সেক্ষেত্রে এড়িয়ে গেলে চলবে না। হতে পারে হার্ট সংক্রান্ত কোনো বড়সড় রোগ অপেক্ষা করছে। সেসময়ে দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এদিকে,হার্ট সংক্রান্ত সমস্যা দেখা দিলে নখের রং নীলচে বা নীল নীল হতে পারে। যদি নখের রং নীল হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে অক্সিজেনের অভাব রয়েছে। বিষয়টি এড়িয়ে না গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। হার্ট সংক্রান্ত সমস্যা দেখা গেলে নখের নিচের দিকে সাদা সাদা ভাব থাকবে। নখের এই পরিবর্তন একদমই এড়িয়ে যাওয়া উচিত নয়। এসব লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    এছাড়া,হার্ট সুস্থ ও স্বাভাবিক রাখতে হলে প্রতিদিন ৩০ মিনিট শরীরচর্চা করতে হবে। শরীরচর্চার সঙ্গে ভালো খাবার খাদ্যতালিকায় অ্যাড করতে হবে।তৈলাক্ত ও প্রসেসড খাবার এড়িয়ে যেতে হবে। একই সঙ্গে নিয়মিত রূপে কোলেস্টেরলের পরীক্ষা করতে হবে। বছরে কমপক্ষে দু’ বার রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষা করতে হবে। সেইমতো ব্যবস্থাও নিতে হবে।