নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, আতিশির বিরুদ্ধে এফআইআর

0
168
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মারলেনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, আগামী ৬ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন।

 

এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে রাজধানীতে। ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করায় সেই মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে আতিশির বিরুদ্ধে। এরপরেই তাঁর বিরুদ্ধে এইআইআর দায়ের করা হয়েছে। দিল্লির কালকাজি আসন থেকে প্রতিদ্বন্দিতা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা।

জানা গিয়েছে , ৭ জানুয়ারী নির্বাচনের ঘোষণার পর পিডব্লিউডি-র একটি গাড়িকে আপের একটি অফিসে নির্বাচনী প্রচারের উপকরণ সরবরাহ করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। যারফলে এই পদক্ষেপ নেওযা হযেে বলে জানা গিযেে।