
জুবিন গর্গের মৃত্যুতে এবার সিঙ্গাপুরের উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, উদ্যোক্তাদের গাফিলতির জেরেই প্রাণ গিয়েছে গায়কের।
তার ভিত্তিতেই এবার গুয়াহাটিতে দায়ের হয়েছে এফআইআর। জানা গিয়েছে, চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বিরুদ্ধে গুয়াহাটির মরিগাঁও থানায় এফআইআর দায়ের করেছেন রাতুল বোরা নামে আইনজীবী। ২০২২ সালে গায়ক কেকের মৃত্যুর সময়ও একই অভিযোগ উঠেছিল। শুক্রবার জানা যায়, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে।
শনিবার, সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ। যদিও তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে জানা গিয়েছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।
