বাংলাদেশ নিয়ে মন্তব্যে মমতার বিরুদ্ধে এফআইআর

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশ নিয়ে মন্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে শিলিগুড়িতে। উস্কানিমূলক মন্তব্য করায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়।

২ জুন কলকাতার ওয়াই চ্যানেলের সভা থেকে বাংলাদেশের ছাত্র নেতার হত্যা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এরপরেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন রিঙ্কি। তাঁর কথায় স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাঁর এই মন্তব্য বিশ্বদরবারে ভারতের মাথা নত করেছে।

মুখ্যমন্ত্রীর পদে বসার সময় শপথ নিয়েছিলেন কোনওদিন দেশের গোপনীয়তা লঙ্ঘিত হতে দেবেন না। আর পদ যেতেই উস্কানিমূলক মন্তব্য করছেন, যাতে মৌলবাদীরা উৎসাহিত হতে পারে।