গোয়া-কাণ্ডে ধৃত ম্যানেজার, মালিকের বিরুদ্ধে এফআইআর

0
117
ছবি সৌজন্যে : এক্স
গোয়ার নাইট ক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন প্রায় ৫০ জন। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাইটক্লাবের ম্যানেজার। এ তথ্য দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
পাশাপাশি গোটা ঘটনার তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট স্তরের তদন্তের কথা ঘোষণা করেছেন তিনি। ওই নাইট ক্লাবটি বাগা সি-বিচ সংলগ্ন এলাকায় অবস্থিত, যা গোয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওই নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ক্লাবের মালিকের বিরুদ্ধে জারি করা হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। এই ঘটনায় যে বা যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন, এ কথাও জানান তিনি। রবিবার সকালে গোয়া পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পর্যটক ছিলেন, ১৪ জন ওই নাইটক্লাবের কর্মী। এখনও পর্যন্ত সাত জনকে শনাক্ত করা যায়নি।