
এবার মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সবং থানায় প্রাক্তন সেচমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে সদ্য তৃণমূলত্যাগীর বিরুদ্ধে। জানা গিয়েছে ১০ জুন সবং থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৫ লাখ টাকা নিয়েছিলেন ২ ব্যক্তির মাধ্যমে। সবংয়ের ইরিগেশন বাংলোয় চাকরি দেওয়া হয় ওই মহিলাকে। কদিন আগে তৃণমূল ছেড়েছেন মানস ভুঁইয়া। তণমূলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছেন তিনি। এদিকে কদিন আগেই ২০১১-য় ভোেট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বপন সমাদ্দারকে। তাঁর বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছিল।
সেই স্বপন সমাদ্দারকে বুধবার শিয়ালদহ কোর্টে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কোর্ট থেকে বেরনোর সময় কলকাতার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দারকে ডিম ছোড়া হয়।








