উস্কানিমূলক মন্তব্যে মিঠুনের বিরুদ্ধে এফআইআর, তোপ সুকান্তর    

0
164

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভায় উস্কানিমূলক মন্তব্য করায় বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

২৭ অক্টোবর বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের ইজেডসিসিতে হওয়া অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছিলেন মিঠুন চক্রবর্তী। এই মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এই অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেছেন কৌশিক সাহা নামে সল্টলেক সেক্টর ওয়ানের বাসিন্দা। এই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে পুলিশ।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন দাদাসাহেব ফালকে পাওয়ায় মামলা দিয়ে মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মামলা দেওয়া ছাড়া কিছু দেওয়ার নেই। তাই সংবর্ধনার বদলে মামলা দিয়েছেন।