গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata পরম-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর, জামিনঅযোগ্য ধারাও

    পরম-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর, জামিনঅযোগ্য ধারাও

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এবার পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে দুই অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানা।

    ভারতীয় দণ্ডবিধির দুই ধারায় মামলা দায়ের হয়েছে। যার মধ্যে একটি ধারা জামিন অযোগ্য। ২০২১-র মামলা বলে ভারতীয় ন্যায়সংহিতার জায়গায় ভারতীয় দণ্ডনিধিতে মামলা দায়ের হয়েছে। বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক। ২০২১ সালে করা এই পোস্টের জেরেই পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাতে সম্মতি জানানোয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর দাবি ২০২১-র ২রা মে ভোটের ফল ঘোষণা হয়েছিল। এরপর এই পোস্টের পরেই বেলেঘাটায় নৃশংসভাবে খুন হয়ে যান বিজেপি কর্মী অভিজিৎ সরকার।

    এরপর পরেও একের পর এক অন্তত ৫০ জন বিজেপি কর্মী সমর্থক খুন হন এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটে। আইনজীবীর দাবি এই ধরণের পোস্টে তৃণমূল কর্মীদের একাংশ উৎসাহিত হয়ে ‘গণহত্যা চালিয়েছে। I