গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর

    পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগে আলোচনার কেন্দ্রে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 

    সোশ্যাল মিডিয়ায় করা একটি টুইটকে কেন্দ্র করে পরমব্রতর বিরুদ্ধে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উসকানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন আইনজীবী জয়দীপ সেন।তবে শুধু পরমব্রত একা নন, এই দোষে দুষ্ট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। অভিযোগ, ভোট পরবর্তী অশান্তির সময় সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক মন্তব্য সেই হিংসাত্মক পরিবেশকে আরও উসকে দেয় এবং একইসঙ্গে রাজনীতির আঙিনাতেও ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবী জয়দীপ সেন।গড়িয়াহাট থানায় জমা পড়া অভিযোগপত্রে আইনজীবী জয়দীপ সেনের দাবি অনুযায়ী, ২০২১ সালের ২ মে বিকেল চারটে নাগাদ যখন তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগার পেরিয়ে নির্বাচনী ফলাফল একপ্রকার নিশ্চিত সেই সময় পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট শেয়ার করেন।যেখানে তিনি লিখেছিলেন,আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।পরবর্তীতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও সেই উসকানির পালে হাওয়া দিয়ে পালটা লেখেন,হাহাহা হোক হোক। অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেনের মতে, এই ধরনের মন্তব্য কার্যত রাজনৈতিক হিংসাকে প্রশ্রয় দেওয়া এবং তা বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব পোষণ করা। অভিযোগকারী আরও দাবি করেছেন, অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

    বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ঘটনাকালের নিরিখে তৎকালীন আইপিসির ধারাই প্রযোজ্য। সেই কারণে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদন করা হয়েছে।