নজর ঘোরাতে রাহুলের বিরুদ্ধে এফআইআর : কংগ্রেস

0
176
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অম্বেদকর সম্পর্কে শাহের মন্তব্য থেকে নজর ঘোরাতে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি। এমনই দাবি করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।

তিনি বলেছেন, বাবা সাহেব আম্বেদকর নিয়ে মন্তব্য করে রাজনৈতিক ভাবে বিপাকে পড়েছে বিজেপি। বাবাসাহেব আম্বেদকরের চেতনা রক্ষা করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়েছেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে এফআইআরকে গর্ব বলেছেন বেণুগোপাল। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা প্রসঙ্গে শীতকালিন অধিবেশনের শেষ দিনে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, বিজেপি এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা এফআইআর দায়ের করছে। রাহুল কখনই কাউকে ঠেলে দিতে পারে না। কিন্তু বিজেপি তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন এফআইআর দায়ের করছে। বিজেপির সত্য দেশের সামনে এসেছে। তারা আদানি নিয়ে আলোচনা করতে চায় না। তারা আম্বেদকরকে অপমান করে। কংগ্রেসের পাশাপাশি বিজেপির এই কর্মকাণ্ডে সোচ্চার হয়েছেন বিরোধী শিবিরের অন্যান্য নেতারা। সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব বলেছেন, বিজেপির একটি সুচিন্তিত মডেল রয়েছে।

প্রথমে তারা অসাংবিধানিক ও বেআইনি কাজ করে, তারপর তাদের বিরোধিতা করলে প্রশাসনকে তাঁদের বিরুদ্ধে ব্যবহার করে। বিজেপি সংসদে যা করেছে তা বাবা সাহেবের অপমান। অমিত শাহের উচিত নিজের কথা ফিরিয়ে নিয়ে দেশের কাছে ক্ষমা চাওয়া।