
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের অভিযোগ তেজস্বী যাদবের নামে এফআইআর দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের গডচিরোলির বিজেপি বিধায়ক মিলিন্দ নারোটে এই অভিযোগ দায়ের করেছেন। তেজস্বী প্রধানমন্ত্রী সভা থেকে ভাষণকে মিথ্যাচার এবং জুমলা বলে এক্স পোস্টে দাবি করেছিলেন।
গডচিরোলি থানায় নারোটে লিখিত অভিযোগে জানিয়েছেন যে, গয়ার সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে তেজস্বী যাদব এক বিতর্কিত মন্তব্য পোস্ট করেছিলেন এক্স-এ। এরপরই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
তার মধ্যে রয়েছে-১৯৬ ধারা, ৩৫৬ ধারা, ৩৫২ ধারা এবং ৩৫৩ ধারা। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই অভিযোগে আরজেডি শিবিরের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
