গানে বেধে রোষে, উদয়নের বিরুদ্ধে এফআইআর

0
719
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে মাথাভাঙা থানায়। অভিযোগকারী ভাওয়াই সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ।
তাঁর অভিযোগ বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে গান বেঁধেছিলেন। সেই কারণে তাঁকে খুনের হুমকি দেন উদয়ন গুহ। এমনকি গুন্ডা লাগানো হয়েছিল। দীর্ঘদিন তিনি বাড়ি ছেড়ে অন্যত্র লুকিয়ে থেকেছেন। তাঁর কথায় রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু গান লেখায় উদয়ন গুহর কোপে পড়েন।
ভয়ে দিনহাটা ছেড়ে বেশকিছুদিন অসমে পালিয়ে বেড়িয়েছিলেন। সেই সময় থানায় অভিযোগও জানাতে পারেননি।