
বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালাগাল, হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ।
তিনি জানিয়েছেন আইসি লিটন হালদারের অভিযোগ করেছিলেন তাঁকে স্থানীয় নেতা ফোনে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে পুলিশকে গালাগালির অডিও ক্লিপ নিয়ে চর্চা শুরু হতেই অনুব্রত মণ্ডলের নিরাপত্তার দায়িত্বে থাকা ৪ পুলিশকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে ৫ জন হাউসস্টাফকেও।
তুলে নেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য বরাদ্দ একটি গাড়িও।








