অভিষেকের বিরুদ্ধে আমফানের আড়াইশো কোটির দুর্নীতি

0
62
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার আমফানের ত্রাণের আড়াইশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শনিবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মণ্ডহারবারের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

জেলা পুলিশ কমিশনারের কাছে সিট গঠন করে তদন্তের দাবি জানিযেছেন ববি। ২০২০-র ২০ মে বাংলা ওড়িশা উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। ডায়মণ্ডহারবারের বিজেপি নেতার ববি-র দাবি ওই টাকা আত্মসাৎ করা হয়েছে। তাঁর দাবি আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য প্রায় ২৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ঘরের সংখ্যা ছিল ৩১ হাজার। অথচ খাতায় কলমে দেখানো হয় ৩৪ হাজার ঘর।

ভোটের প্রচারে ডিজে মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার সমন করেছে সিআইডি। এরমধ্যেই ডিজে মন্তব্যে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। সঞ্জয় সিঙ্ঘল নামে এক ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।