সেবাশ্রয়, অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর 

0
17
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় স্বাস্থ্যশিবির নিয়ে দ্বিতীয় এফআইআর দায়ের হল ডায়মন্ড হারবারে। এ বার বিষ্ণুপুর থানার পুলিশ পদক্ষেপ করল। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি  বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাঁর আপ্তসহায়ক সুমিত রায়,  প্রাক্তন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এবং ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। 

সেবাশ্রয়’ এবং ‘সেবাশ্রয় ২’ শিবির নিয়ে মোট ১৬টি অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ এফআইআর করেছে শনিবার। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা, ওষুধ ও প্রসাধনী আইন, পিসিপিএনডিটি আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন  আইন এবং রাজ্য ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় প্রথমেই রয়েছেন সাংসদ অভিষেক। অজ্ঞাতপরিচয় কিছু সংগঠক, আয়োজক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারীকেও অভিযুক্তের তালিকায় রেখেছে পুলিশ।

সেবাশ্রয়ে অর্থের জোগান কোথা থেকে আসত, খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের মধ্যে জাহাঙ্গির, দিলীপ আগেই গ্রেফতার হয়েছেন।