বিপাকে বিরাটের পানশালা, এফআইআর, শুরু তদন্ত

0
120
Virats bar in trouble FIR investigation started
Virats bar in trouble FIR investigation started
বিরাট কোহলির পানশালার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরুতে ওয়ান এইট কমিউন পাব নামে বিরাট কোহলির এই রেস্তরাঁ নির্ধারিত সময়ের বেশি রাত ধরে খোলা ছিল অভিযোগ পুলিশের।
বেঙ্গালুরু পুলিশের ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, এই পানশালাটি রাত দেড়টার পরেও খোলা থাকতে দেখা গিয়েছে। জোরে গান বাজানোর অভিযোগও উঠেছে। চিন্নাস্বামী স্টেডিয়াম সংলগ্ন এই এলাকার আরও অনেক পানশালার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, যা যা অভিযোগ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। বিরাটের ওয়ান৮ কমিউন পানশালা দিল্লি, মুম্বই, পুণে এবং কলকাতাতেও রয়েছে। গত বছর ডিসেম্বরে বেঙ্গালুরুর পানশালাটি চালু হয়। রত্নম কমপ্লেক্স-এর সাত তলায় এটি রয়েছে।