মিমির বিরুদ্ধে বনগাঁ থানায় এফআইআর

0
39
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী টাকা নিয়েও কাজ করেননি। বনগাঁর বহুচর্চিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন ঘটনা হয়েছে বলে অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন তনয় শাস্ত্রী।
তিনি জানিয়েছেন, ১১ জুন এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে এর শেষ দেখতে চান। তনয় শাস্ত্রীর দাবি, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছিল। তাঁর অভিযোগ, সে সময় রাজ্যে তৃণমূল সরকারের আমলে মিমি চক্রবর্তী সাংসদ ছিলেন এবং সেই প্রভাবেই তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হয়। বর্তমানে রাজ্যে পালা বদলের পর তিনি নতুন করে ন্যায়বিচারের আশায় পুলিশ সুপার ও বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন। তনয় শাস্ত্রীর অভিযোগ, সংশ্লিষ্ট অনুষ্ঠানে মিমি চক্রবর্তী নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছেছিলেন।
এর ফলে অনুষ্ঠানের আয়োজকদের অসুবিধার মুখে পড়তে হয় এবং তাঁর সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হয়। এই ঘটনায় পারিশ্রমিকের অর্থ ফেরত এবং মানহানির অভিযোগে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।