টিএমসিপি নেতার হুমকিতে ‘পুলিশের মর্যাদাহানি’, এফআইআরে উল্লেখ

0
344
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

অনুব্রতকাণ্ডে টিএমসিপি নেতার দেওয়া হুমকি ফেসবুক পোস্টে মর্যাদাহানি হয়েছে পুলিশের। সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে পুলিশের করা এফআইআর-এ এই মর্যাদাহানির কথা উল্লেখ রয়েছে।

সিউড়ি থানার একজন সাব ইন্সপেক্টরের অভিযোগে উল্লেখ রয়েছে এই পোস্টে বোলপুর থানার আইসি লিটন হালদারের মনোবলে আঘাত করা। এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেটা জনসমক্ষে করা যায় না। ফলে ওই পুলিশকর্মীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও এফআইআরে উল্লেখ করা হয়েছে। যে পোস্টে মর্যাদাহানি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা বলছে পুলিশ।

অথচ আইসি লিটন হালদারকে অশ্রাব্যভাষায় গালাগালি, হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রত মণ্ডলকে ২ ঘন্টার জেরার করা ছাড়া আর কোনও পদক্ষেপই এখনও পর্যন্ত করেনি পুলিশ। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।