গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বিধায়ক মণিরুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

    বিধায়ক মণিরুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

    0
    89
    ছবি সৌজন্যে : ফাইল
    ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
    বৃহস্পতিবার বিকেল ৫ টার ডেডলাইন বেধে জেলাশাসক তথা জেলা নির্বচনী আধিকারিক বা ডিইও-কে সেই এফআইআর দায়ের করতে বলা হয়েছে। এসআইআর হয়রানির প্রতিবাদে ১৪ জানুয়ারি দুপুরে ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব চালানো হয়। বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় অন্যান্যদের নাম এফআইআরে থাকলেও ছিল না মণিরুল ইসলামের নাম। বিষয়টি নজরে আসতে নড়েচড়ে বসে কমিশন।
    রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ফোনে কথা বলে এফআইআর দায়ের করতে বলা হয়েছিল। কমিশনের নির্দেশের পর ফরাক্কা থানায় এফআইআর দায়ের হলেও তাতে নাম ছিল না মণিরুল ইসলামের।