গোসাবায় পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

0
79
ছবি সৌজন্যে : নিজস্ব
গোসাবা থানার পাঠানখালি বেলতলা এলাকার পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দা আমজেদ সর্দার মেয়েকে নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন।
সেই সময়ে তাঁর মেয়ের পায়ে প্লাস্টিকে মোড়ানো শক্ত কোনও জিনিস ঠেকে। সেটি তুলতেই দেখা যায় প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা বন্দুক রয়েছে। গোসাবা থানার পুলিশ এসে সেটি উদ্ধার করে। ওই নির্দিষ্ট পুকুর ছাড়াও আশপাশের কয়েকটি পুকুরে তল্লাশি অভিযান চালানো হয় গোসাবা থানার তরফে। কিন্তু আর কোথাও কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল এই পুকুরে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান পুলিশি ধরপাকড় এড়াতে ও প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র পুকুরে ফেলে দিয়ে গিয়েছে।
অন্যদিকে, হাবরা থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের কলতলা বিশ্বাস পাড়া এলাকায় একটি পুকুরে সকালে মাছ ধরতে আসেন জেলেরা। সেই সময় হঠাৎই পায়ে বাধে একটি ব্যাগ। আর ব্যাগটি ওঠাতেই দেখা যায় তার ভিতর থেকে বেরিয়ে আসছে একাধিক বন্দুক ও গুলি।