
দক্ষিণ দিল্লির মালব্যনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড-র ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। বুধবার সকাল ৯টা নাগাদ লেমন গ্রিন নামের ওই রেস্তরাঁ থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ের সিংহভাগ অংশে। ভিতরে আটকে পড়া কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন কেন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়িটির বেসমেন্ট থেকে ৪৭ উদ্ধার করেছেন দমকল কর্মীরা। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই ব্যক্তিরা কেমন আছেন, তা জানা যায়নি এখনও পর্যন্ত।








