
সাতসকালে ধর্মতলায় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। ধর্মতলায় অ্যামিনিয়া হোটেল সংলগ্ন একটি পানশালায় হঠাৎ আগুন লেগে যায়।
ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। ধর্মতলার মোড়ের নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে আগুন লেগেছিল। ঘিজ্ঞি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকল সূত্রে খবর, কলকাতা পুরসভার পাশেই একটি পানশালায় আগুন লাগে। বারের সঙ্গে থাকা রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুন লেগে যায়।
তবে হতাহতের কোনও খবর মেলেনি। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর।








