গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk সুভাষগ্রাম স্টেশনে ডায়মণ্ডহারবার লোকালে আগুন আতঙ্ক

    সুভাষগ্রাম স্টেশনে ডায়মণ্ডহারবার লোকালে আগুন আতঙ্ক

    0
    245
    DIAMOND HARNOUR TRAIN E AGUN
    DIAMOND HARNOUR TRAIN E AGUN
    ডায়মণ্ডহারবার লোকালে হঠাত্ করেই আগুনের ফুলকি বেরতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন আতঙ্কে যাত্রীদের চিত্কারে সুভাষগ্রামে স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক।
    আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে রবিবার শিয়ালদহ থেকে ডায়মণ্ড হারবারের যাচ্ছিল লোকাল ট্রেনটি। দুপুর সাড়ে ১২টার দিকে সুভাষগ্রাম স্টেশনে পৌঁছনোর পর ট্রেনের চাকার ওপরে আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। এরপরেই চিত্কার শুরু করেন যাত্রীরা। ট্রেন ছেড়ে দিলেও যাত্রীদের চিত্কারে ট্রেন থামিয়ে দেন চালক। ঘটনার জেরে বেশকিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে শিয়ালদহ ডায়মণ্ডহারবার শাখায়। এরজেরে আটকে যায় বারুইপুর, কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের লোকাল।