
ঝড়বৃষ্টির মাঝেই শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনের মাথায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পাশে ছিটকে পড়ছে সেই আগুনের ফুলকি।
সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হল ট্রেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল, মাঝপথেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বুধবার সন্ধ্যায় যাত্রীসহ এই ট্রেন শিয়ালদহ থেকে লালগোলার দিকে যাচ্ছিল। সেইসময় মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙা স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনের মাথায় আচমকা বাজ পড়ে। আর তাতেই আগুন লেগে যায়। এরপরই ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে নামে দমকলবাহিনী ও রেল কতৃপক্ষ। এই ঘটনার জেরে হুলস্থূল পড়ে যায় গোটা ট্রেনে। হুড়োহুড়িতে ২ জন যাত্রী জখম হয়েছেন বলে সূত্রের খবর।
এদিকে, হুগলিতে গাছ পড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
