গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Bankura আবারও আগুন শুশুনিয়ায়

    আবারও আগুন শুশুনিয়ায়

    0
    183
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আবারও দাউদাউ করে জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের জঙ্গল। বৃহস্পতিবার সকালে আগুন দেখতে পেয়ে বনদফতরকে খবর দেন গ্রামবাসীরা। হাওয়ার দাপটের সঙ্গে বেড়েছে আগুনের লেলিহান শিখা।

    যা কার্যত ২০২২-র স্মৃতি ফিরিয়েছে। সেবার ৩ দিন সময় লেগেছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। এবারও আগুনে বহু গাছ, ভেষজ উদ্ভিদ পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে একাধিক বন্যপ্রাণীরও মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই ছাতনা বনদফতরের ৩০ জনের একটি দল শুশুনিয়া পাহাড়ে পৌঁছেছে। ছাতনা ফরেস্ট রেঞ্জের আধিকারিক নির্মল দাস জানিয়েছেন এই কাজে দুষ্কৃতী যোগ থাকতে পারে।

    এখন অনেকটা কন্ট্রোলে এসেছে বলে জানিয়েছেন নির্মল দাস। গত কয়েকবছর ধরে বসন্তকালে শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ২০২০ তেও একই ঘটনা ঘটে।