গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk রবীন্দ্র সরণির বাড়ির ছাদে আগুন 

    রবীন্দ্র সরণির বাড়ির ছাদে আগুন 

    0
    132
    Ravindra Sarnis house caught fire on the roof
    Ravindra Sarnis house caught fire on the roof

    রবিবার রাতে আগুন লাগে মধ্য কলকাতার গণেশ টকিজ়ের কাছে রবীন্দ্র সরণিতে একটি বাড়ির ছাদে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। রাত্রেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।

    এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।সেই সঙ্গে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। একটি বিখ্যাত আয়ুর্বেদিক কোম্পানির গোডাউন হিসাবে বাড়ির ওই অংশটি ব্যবহার করা হতো বলে খবর। পুলিশ এবং দমকল সূত্রে খবর,রবিবার রাত পৌনে ১০টা নাগাদ রবীন্দ্র সরণির কাছে একটি বাড়ির ছাদে আচমকা আগুন লাগে। ওই ছাদের গুদামে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর।বাড়ির ছাদে কিসের গুদাম ছিল তা এখনও জানা যায়নি।