
ঢাকার মিরপুরের কসমো স্কুলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। জানা গেছে, স্কুলের জেনারেটর রুমে হঠাৎ করেই আগুন লেগে যায়। খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনে পাঁচতলা ভবনটির পুরোটাই ধোঁয়ার ঢেকে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত।








