গোয়ালিয়রের হাসপাতালে ভয়াবহ আগুন, উদ্ধার ১৯০-র বেশি রোগী

0
142
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে কমলা রাজা হাসপাতালে ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনায়  মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে  পড়ে রোগীদের মধ্যে। আগুনের ঘটনায়  হাসপাতালে ভর্তি থাকা ১৯০-জনেরও বেশি রোগীকে যুদ্ধকালীন তত্পরতায়  নিরাপদে স্থানে সরিয়ে  নিয়ে  যাওয়া  হয়।  জানা যাচ্ছে, গাইনোকোলজি বিভাগের আইসিইউ-র একটি এসি থেকে ওই আগুন লাগে। আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে  গিয়েছে  ওই ওয়ার্ডটি।
আগুন লাগার পর ধোঁয়া  দ্রুত ছড়িয়ে  পড়তে পরিস্থিতি জটিল হয়ে  পড়ে। আইসিইউ-তে থাকা ১৩ জন প্রসূতিকে অন্যত্র নিয়ে  যেতে প্রথমে বেশ বেগ পেতে হয়  হাসপাতাল কর্মীদের। তাদের গজরা রাজা মেডিকেল কলেজের বিল্ডিং-এ নিয়ে  যাওয়া  হয়।
কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে  প্রশাসন। তবে  গোয়ালিয়রে র জেলাশাসক রুচিকা চৌহান জানিয়েছেন, আইসিইউ-র এসি থেকেই আগুন লাগতে পারে।