
দিল্লির বিডি মার্গে সাংসদদের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনে রাজ্যসভার অনেক সাংসদের ফ্ল্যাট রয়েছে।
জানা গিয়েছে, দুপুর ১টা ২০ মিনিট নাগাদ আবাসনের উপরিতলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের বাসিন্দারা।
সংসদ ভবন থেকে ২০০ মিটার দূরে রয়েছে এই বহুতল। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বহুতলটির উদ্বোধন করেন। তৃণমূল সাংসদ সাকেত গোখেল আগুন লাগার ঘটনাটি সম্পর্কে এক্স হ্যান্ডলে জানিয়েছেন। দিল্লির বিডি মার্গের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই বহুতলে রাজ্যসভার সাংসদেরা থাকেন। সংসদ ভবন থেকে ২০০ মিটার দূরে এই অ্যাপার্টমেন্ট।
