রাজকোটে হোলির অনুষ্ঠানে আগুন, ঝলসে মৃত ৩

0
904
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
হোলির অনুষ্ঠান চলাকালীনই গুজরাটের রাজকোটে একটি আবাসনে আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গিয়েছে, ৩০ জন ওই বাড়ির ভিতর আটকা পড়েন। পরে দমকলবাহিনীর তৎপরতায় তাঁদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্রে খবর, রাজকোটের আসল্যান্টিস ভবনে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। সূত্রে খবর, শুক্রবার প্রথমে ছয় তলায় আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়ে পাঁচতলায়।
রাজকোটের ডিসিপি ক্রাইম পার্থরাজসিং গোহিল জানিয়েছেন, কীভাবে আবাসনে আগুন লেগেছে, তা জানা যায়নি। তবে ষষ্ঠ তলায় মেরামতির কাজ চলাকালীন শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কর্মীরাও আহত হয়েছেন। এর আগে, রাজকোটের টিআরপি গেমিং জোনের আগুন লাগার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় মোট ২৭ জন মারা গিয়েছিলেন।