গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National ভোররাতে শানের বাড়িতে আগুন

    ভোররাতে শানের বাড়িতে আগুন

    0
    128
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মঙ্গলবার ভোররাতে গায়ক শানের পশ্চিম বান্দ্রার ফ্ল্যাটে আগুন লাগে। পনেরো তলা অভিজাত আবাসনের ১২ তলায় থাকেন গায়ক। আগুন লাগে সাত তলায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন। রাত পৌনে ২টো নাগাদ দমকল বিভাগে খবর দেওয়া হয়।
    সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। আবাসনে পৌঁছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা দেখতে পান, সাততলা থেকে ধোঁয়া বার হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যায়। ঘটনায় ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের নিরাপদে সরানো হলেও ৮০ বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। গায়ক ও তাঁর পরিবার এখন সুরক্ষিত। কিন্তু ভোররাতের ওই ঘটনায় খানিক ভয় পেয়ে যান শান। আতঙ্ক তাড়া করছে। শান জানিয়েছেন, আগুন লাগার পর পরিবার নিয়ে ১৫ তলায় আশ্রয় নিয়েছিলেন।
    দমকল ও পুলিশকর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন। প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীদের অনুমান, শর্টসার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে।