দিল্লিতে নির্মীয়মাণ সিসিএস ভবনে আগুন

0
116
ছবি : সংগৃহীত
দিল্লির জনপথ রোডে শনিবার আচমকাই আগুন লেগে যায় নির্মীয়মাণ সিসিএস বিল্ডিংয়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৩ টি ইঞ্জিন। নির্মাণ শ্রমিকদের নিরাপদের ওই বহুতল থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
তবে ওই বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে কাঠ, বাঁশ ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কর্মী এবং আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় তাঁরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন। তবে দমকলের তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সবথেকে ভালো খবর এই আগুন কারো প্রাণ কাড়তে পারেনি।