ইকো পার্কে কাছে ঝুপড়িতে আগুন

0
168
ছবি সৌজন্যে : নিজস্ব
ইকো পার্কের কাছে ৬ নম্বর গেটের কাছে ঝুপড়িতে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়েছে বুধবার সন্ধেয়। মুহূর্তে পুরো ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা দূর থেকেই দেখা গিয়েছে। খবর পেয়ে প্রথমে দমকলের ৫ টি ইঞ্জিন গেলেও আগুনের তীব্রতায় আরও ৫ টি ইঞ্জিন সেখানে পাঠানো হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের জেরেই দ্রুত আগুন ছড়িয়েছে বলে মনে করছে দমকলকর্মীরা। মাঝেমধ্যেই সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বাঁশ, ত্রিপল, প্লাস্টিক সহ দাহ্য বস্তু মজুত থাকায় থাকা দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
মনে করা হচ্ছে বিধ্বংসী আগুনে আটকে পড়েন কয়েকজন। বস্তিতে ঢোকার রাস্তা সরু এবং ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হচ্ছে। সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।।