
দিল্লির বিবেক বিহারের বহুতলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে রবিবার ভোরে ওই বহুতলে আগুন লাগে। সেই সময় বহুতলের বাসিন্দারা ঘুমিয়েছিলেন। স্থানীয়রাই বহুতলের বেশিরভাগ বাসিন্দাকে বাইরে বের করে আনেন।
তবে আটকে পড়েন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে বহুতলের ৩ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। বহুতলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কার্যত হিমশিম খেতে হয় দমকলকে। প্রায় ১৪টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানিয়েছেন বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এখনও পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও কোনও দেহ রয়েছে কিনা তা স্পষ্ট নয়। সহদরার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্রপ্রসাদ মীনা জানিয়েছেন বিবেক বিহারের বহুতলে আগুন লাগার খবর পেয়ে দমকলের পরপর ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শর্ট সার্কিট না অন্য কোনও কারণে আগুন তদন্ত করে দেখা হচ্ছে।







