গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs মধ্যমগ্রামে পরপর দোকানে আগুন

    মধ্যমগ্রামে পরপর দোকানে আগুন

    0
    54
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বুধবার দুপুরে হঠাৎ আগুনে পুড়ে ছাই মধ্যমগ্রামের পরপর দোকান। স্থানীয়দের দাবি এলাকার একটি মিষ্টির দোকানে প্রথম আগুন লাগে। ক্রমশ ত ছাড়িয়ে পড়ে পাশের দোকানগুলোয়। গ্যাস সিলিন্ডার মজুত থাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
    পরপর দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে পাশের দোকানগুলো। কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর হাত লাগায়। এরপরেই দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘিঞ্জি এলাকায় দমকলকে বেগ পেতে হয়।
    রেললাইন লাগোয়া হওয়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনায় এলাকায় পৌঁছন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী রথীন ঘোষ, এসডিপিও বারাসত, ডিএসপি ট্রাফিক সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।