
বউবাজারের পর এবার বড়বাজার। বনফিল্ড লেনে রাসায়নিকের গুদামে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তিনতলা ওই ভবনের নীচের তলায় আগুন লেগেছে বলে জানা যায়।
খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। বড়বাজারের ওই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। মূলত পুরনো বাড়িগুলোয় গুদাম আর দোকান রয়েছে। সেখানেই আচমকা একটি গুদামে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকে কাজ করতে বেগ পেতে হয়। ফোন ব্যবহার করে আগুন আয়ত্তে আনার চেষ্টা করা হয়।
রাসায়নিক গুদাম হওয়ায় বিষাক্ত গ্যাস বের হতে থাকে বলে দাবি স্থানীয়দের। এর আগে বুধবার বিবি গাঙ্গুলি স্ট্রিটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
